শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 19, 2026
September 19, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

Published: September 19, 2026 at 12:00 PM
ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা ইস্তাম্বুলে অবস্থিত ইরানি প্রতিষ্ঠান ‘ব্যাংক মিল্লাত’-এর অপারেটিং লাইসেন্স বাতিল করেছে। শনিবার ১৯ সেপ্টেম্বর তুরস্কের অফিসিয়াল গেজেটে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সির (বিডিডিকে) প্রকাশিত এক আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, “তেহরানে প্রধান কার্যালয় অবস্থিত ব্যাংক মিল্লাতের তুরস্কের ইস্তাম্বুল শাখার লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তুরস্কের ব্যাংকিং আইনের ‍নির্দিষ্ট ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছৈ। কোনো ব্যাংকের কার্যক্রম যদি আমানতকারীদের অধিকার কিংবা সামগ্রিক আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করে, তাহলে সেই ব্যাংকের লাইসেন্স বাতিল বা প্রত্যাহার করার আইনগত অধিকার কর্তৃপক্ষের রয়েছে। উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচির অভিযোগে বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে ব্যাংক মিল্লাত। পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে তেহরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে ২০১৫ সালের একটি ঐতিহাসিক চুক্তির অংশ হিসেবে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে সরে এসে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে ২০১৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ব্যাংকটি আরও মার্কিন ও উপসাগরীয় নিষেধাজ্ঞার কবলে পড়ে। তবে তুরস্কের এই নোটিশে মার্কিন পদক্ষেপগুলোর কথা উল্লেখ করা হয়নি বা কোনো নির্দিষ্ট অপারেশনাল সমস্যার কথাও বলা হয়নি। এর আগে চলতি মাসের শুরুতে ইরানের সঙ্গে কথিত আর্থিক যোগাযোগের অভিযোগে ‘গোল্ডেন গ্লোবাল ব্যাংক’ নামের একট তুর্কি বিনিয়োগ ব্যাংক এবং এর দুটি সহায়ক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন অর্থ বিভাগ। তবে গোল্ডেন গ্লোবাল ব্যাংক মার্কিন এই অভিযোগগুলো অস্বীকার করেছে। 

তথ্যসূত্র: আল-জাজিরা