শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 19, 2026
September 19, 2026
খেলাধুলা
খেলাধুলা

ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়

Published: September 19, 2026 at 11:35 AM
ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়

টেস্ট ক্রিকেটে আরেকটি চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়া সফরে না থাকলেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে দলে ঢুকেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর। ব্যাটিংয়ে তানজিদ হাসান, সাদমান ইসলাম ও সৌম্য সরকারের সঙ্গে আছেন অভিজ্ঞ মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন বিভাগে বাঁহাতি তাইজুল ইসলামের পাশাপাশি ভরসা থাকবে মিরাজের ওপরও। পেসার নাহিদ রানা চোট সারিয়ে ফিরতে পারেননি। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম। এছাড়া দলের সঙ্গে রিজার্ভ হিসেবে ভ্রমণ করবেন অফস্পিনার নাঈম হাসান, পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন । 


বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।