শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 19, 2026
September 19, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মদ পান করে ৪৯ জনের মৃত্যু

Published: September 19, 2026 at 11:26 AM
নাইজেরিয়ায় মদ পান করে ৪৯ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে মদ পান করে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৮২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বানজি আজাকা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর প্রথম এ স্বাস্থ্য সংকটের কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। তখন এক সপ্তাহের মধ্যে ২৯ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কর্তৃপক্ষের ধারণা, স্থানীয়ভাবে তৈরি ‘মাঙ্কি টেইল’ নামে পরিচিত এক ধরনের মদে মিথানল মিশে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে। নাইজেরিয়ার কিছু এলাকায় কম দাম ও সহজলভ্যতার কারণে অনিয়ন্ত্রিতভাবে তৈরি মদ ব্যাপকভাবে পান করা হয়। ওন্দোর ওডিগবো এলাকায় দুটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আজাকা। ওই অনুষ্ঠানগুলোয় অংশ নেওয়া ব্যক্তিরা স্থানীয়ভাবে তৈরি একটি মদ পান করেছিলেন। এক বিবৃতিতে আজাকা বলেন, অসুস্থতার ধরন ও আক্রান্তদের মদ পানের ইতিহাস বিশ্লেষণ করে বিষাক্ত কোনো অ্যালকোহলজাতীয় পদার্থের সংস্পর্শে আসার জোরালো সন্দেহ তৈরি হয়েছে। তবে এখনো পরীক্ষাগারে এর প্রমাণ পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে মাথাব্যথা, শরীরে ব্যথা, শ্বাসকষ্ট, চেতনায় পরিবর্তন ও দৃষ্টিশক্তির সমস্যার মতো উপসর্গ দেখা গেছে বলে জানান তিনি। ঘটনার তদন্তে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

সূত্র: রয়টার্স