শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 19, 2026
September 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

নেশন্স লিগে চমক রেখে ইংল্যান্ডের দল ঘোষণা

Published: September 18, 2026 at 02:39 PM
নেশন্স লিগে চমক রেখে  ইংল্যান্ডের দল ঘোষণা

আসন্ন উয়েফা নেশন্স লিগ সামনে রেখে স্পেন, চেক প্রজাতন্ত্র এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। কোচ টমাস টুখেলের ঘোষিত ২৭ সদস্যের এই দলে ডাক পেয়েছেন তিন ম্যানচেস্টার সিটি তারকা এলিয়ট অ্যান্ডারসন, মার্ক গুয়েহি এবং নিকো ও’রাইলি।

গত গ্রীষ্মের বিশ্বকাপে দারুণ পারফর্ম করা এই তিন তারকাকে টুখেল তার ভবিষ্যৎ ভাবনার মূল অংশ বলেই ইঙ্গিত দিয়েছেন।

তিন সপ্তাহের দীর্ঘ এই আন্তর্জাতিক বিরতিতে মোট চারটি নেশন্স লিগ ম্যাচে মাঠে নামবে ইংলিশরা। ঘরের মাঠে স্পেন ও চেক প্রজাতন্ত্রকে আতিথ্য দেওয়ার পাশাপাশি ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তাদের মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলবে টুখেলের শিষ্যরা।


ইংল্যান্ড দল

গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, জেসন স্টিল, জেমস ট্র্যাফোর্ড।

ডিফেন্ডার : ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেভোহ চ্যালোবাহ, মার্ক গুয়েহি, লুইস হল, এজরি কনসা, টিনো লিভরামেন্টো, নিকো ও’রাইলি, জ্যারেড কোয়ানসাহ।

মিডফিল্ডার  : এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মাইলস লুইস-স্কেলি, কোবি মাইনো, কোল পালমার, ডেকলান রাইস, অ্যালেক্স স্কট।

ফরোয়ার্ড : হ্যারি কেইন, ডমিনিক ক্যালভার্ট-লুইন, এবার চি এজে, অ্যান্থনি গর্ডন, রিও নুয়ামোহা, মার্সাস রাশফোর্ড, মরগান রজার্স, বুকায়ো সাকা।


এক নজরে ইংল্যান্ডের ম্যাচের সময়সূচি

২৬ সেপ্টেম্বর:  ইংল্যান্ড বনাম স্পেন

২৯ সেপ্টেম্বর : চেক প্রজাতন্ত্র বনাম ইংল্যান্ড

৩ অক্টোবর : ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ড

৬ অক্টোবর : ইংল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র