বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 18, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫

Published: September 18, 2026 at 12:15 PM
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫

 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আরো ৫০ জনের বেশি মুসল্লি আহত বলে জানিয়েছে আল জাজিরা। দেশটির উদ্ধার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা বিলাল ফায়জি জানান, আজ আফগানিস্তান সীমান্তবর্তী কোহাটের একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে। আহতদের বেশিরভাগই নামাজ আদায় করতে আসা মুসল্লি। ডিপিএ বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ডা. তাহির শাহ জানিয়েছেন যে, অন্তত ১৫ জনের মৃতদেহ ও ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।