বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

জাপানকে হারিয়ে সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ

Published: September 18, 2026 at 12:13 PM
জাপানকে হারিয়ে সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ

  

জাপানকে হারিয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। প্রত্যাশিত এই জয়ে টুর্নামেন্টের শেষ চারে আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটদল। আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। একই দিনে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। জাপানের করোগি স্পোর্টস পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক জাপান নারীদল নির্ধারিত ওভারে তোলে মাত্র ৫৭ রান। জবাব দিতে নেমে কোনো রকম ব্যাঘাত ছাড়াই মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় নারীরা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ম্যাচটি হওয়ার কথা ছিল চীনের বিপক্ষে। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে ওঠার টিকিট পায় নিগার সুলতানা জ্যোতির দল।