বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাড়ি বাড়ি যাচ্ছে বিশেষ টিম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব শিশুকে সাঁতার শেখানোর আগে যে ১০ বিষয় জানা জরুরি হাসান নন আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা বিপিএলে দুর্নীতির অভিযোগ আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান
Printed on: September 17, 2026
September 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

Published: September 17, 2026 at 12:21 PM
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিবন্ধনবিহীন তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—আব্দুস সালাম, মোহাম্মদ আলী, ইমন রেজা, সোহেলে রানা, আসিফ ও আশিক। তাঁদের সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় সাদ্দাম হোসেন ও সুশান্ত সিংহ পলাতক রয়েছেন। আজ দুপুরে সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের বৈলতলা মোড় থেকে একটি মোটরসাইকেলসহ সালাম, সোহেলে রানা ও আসিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক দুজনের বাড়ি থেকে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।