শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি। এ সময় নিবন্ধন নম্বরবিহীন একটি ভারতীয় ট্রাক ও একটি অটোরিক্সা জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিজিবি জানায়, আজ সকাল পৌনে ৯টার দিকে খড়কপুর বিওপির টহলদল ভোলাহাট সদর ইউনিয়নের আলী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা থেকে ৪৯ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১৩৫টি ভারতীয় স্মার্টফোন উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। এর আগে গতকাল রাত পৌনে ৯টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ বিওপির টহলদল মুসলিমপুর এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে। ট্রাকে পাথরের মধ্যে লুকানো ৭০৮টি ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। ট্রাকসহ জব্দ মালামালের মূল্য প্রায় ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, জব্দ মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাড়ি বাড়ি যাচ্ছে বিশেষ টিম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব
শিশুকে সাঁতার শেখানোর আগে যে ১০ বিষয় জানা জরুরি
হাসান নন আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
বিপিএলে দুর্নীতির অভিযোগ আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান
Printed on: September 17, 2026
September 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
সর্বশেষ খবর
আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ
Sep 17, 2026