২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। যা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচই হবে কাঠমান্ডুতে। নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি তাদের উদ্দেশে উৎসর্গ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতিও জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয়েছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত ভাণ্ডারি মঙ্গলবার বিসিবি পরিদর্শন করেন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রস্তাবিত সফরসহ দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিসিবি জানিয়েছে, নেপালের কঠিন সময়ে দেশটির পাশে থাকার প্রতীক হিসেবে এই সিরিজ বিশেষ গুরুত্ব বহন করবে। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে এই সিরিজ দিয়ে। এ দিকে নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছে বিসিবি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 17, 2026
খেলাধুলা
আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026