আগস্টে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কারে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন হাসান মাহমুদ। সেই তালিকায় ছিলেন শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জিতেছেন লঙ্কান ব্যাটার। ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক সিরিজ কেটেছে দিনুশার। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ার নিয়ে সিরিজ শুরু করেছিলেন, শেষ করেছেন রানের পাহাড় গড়ে। তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে দুই টেস্টে তার সংগ্রহ ছিল ৪২০ রান। গড়টাও অবিশ্বাস্য ১৪০! এমন পারফরম্যান্সের পুরস্কারও মিলেছে হাতেনাতে। ক্যারিয়ারে প্রথমবারের মতো মাসসেরা খেলোয়াড়ের এই পুরস্কার জিতলেন দিনুশা। পুরস্কার জয়ের পর দিনুশা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। ক্যারিয়ারের এত দ্রুত সময়ে এমন সম্মান পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। এই সম্মানের জন্য আইসিসিকে আন্তরিক ধন্যবাদ। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা ১৬৫ রানে হেরে গেলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন দিনুশা। প্রথম ইনিংসে করেন ১০০ রান। দ্বিতীয় ইনিংসে যোগ করেন ৮৪ রান। দ্বিতীয় টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামে শ্রীলঙ্কা। সেখানে ব্যাট হাতে আরও বড় চমক দেখান দিনুশা। দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে ১০৩ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান। তার দুর্দান্ত ব্যাটিংয়েই স্মরণীয় এক ড্র আদায় করে নেয় শ্রীলঙ্কা।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 17, 2026
খেলাধুলা
হাসান নন আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026