মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
September 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

Published: September 15, 2026 at 11:49 AM
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা


গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও কার্যকর করতে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে জনগণকে অবহিত করা এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ সভাপতিত্ব করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয় অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গভায় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার কর্মকার, সমাজসেবার উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা বেগমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে কী ধরনের কাজ করছেন এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কীভাবে ভূমিকা রাখছেন, তা তুলে ধরেন। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে প্রচার-প্রচারণা আরও জোরদার করার বিভিন্ন প্রস্তাব ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তারা।

সময় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার শফিকুল ইসলাম গ্রাম আদালতের কার্যক্রম, জনগণের জন্য এর সুযোগ-সুবিধা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে একটি উপস্থাপনা দেন।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হলে ইউনিয়ন পরিষদ, প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, নারী যুব সংগঠনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে তথ্য পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে সবাই একমত পোষণ করেন।