বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 15, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

সৌদির ৩ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতির

Published: September 15, 2026 at 11:42 AM
সৌদির ৩ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতির

  

সৌদি আরবের তিন শহরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আজ এ তথ্য জানিয়েছে। জোটের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা করেছে হুতিরা। এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের মুখপাত্র জানান, হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত হওয়ার পাশাপাশি ৭ টি বাড়ি ও ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুতিরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করেছে।