বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 15, 2026
খেলাধুলা
খেলাধুলা

এশিয়ান গেমসে সোনা জিতলেই বাংলাদেশের ইতিহাস

Published: September 15, 2026 at 11:41 AM
এশিয়ান গেমসে সোনা জিতলেই বাংলাদেশের ইতিহাস

 

এশিয়ান গেমসে ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। ২০১০ সালের আসরে সোনা জেতা বাংলাদেশ এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায়। তবে শিরোপা ধরে রাখার পথে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে পেরোতে হতে পারে পাকিস্তান ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। গ্রুপ পর্ব শেষে ছয় দলের মধ্যে দুটি দল বাদ পড়বে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর, গ্রুপ বি-এর চ্যাম্পিয়নের বিপক্ষে। এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত একটি করে সোনার পদক জিতেছে।