বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 15, 2026
খেলাধুলা
খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

Published: September 15, 2026 at 11:41 AM
সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ


অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠে বসতে যাওয়া ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা এই লড়াই। একই দিনে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটানের। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনালের পূর্ণাঙ্গ খসড়া সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সূচি অনুযায়ী, বাংলাদেশের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে। তবে প্রকাশিত সূচিতে জানানো হয়েছে, নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়া সাপেক্ষে নতুন করে সংশোধিত ও চূড়ান্ত ফিকশ্চার প্রকাশ করা হতে পারে।