সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

Published: September 14, 2026 at 12:49 PM
বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল


মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আজ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের সীমা অতিক্রম করেছে। নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম দশমিক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবর সরবরাহের দাম দশমিক শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পাশাপাশি, সৌদি আরবের জ্বালানি স্থাপনায় নতুন করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।