বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

শেফালি-স্মৃতির ঝড়ে লঙ্কা চূর্ণ, এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

Published: September 14, 2026 at 12:48 PM
শেফালি-স্মৃতির ঝড়ে লঙ্কা চূর্ণ, এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

 

ব্যাট হাতে শিরোপার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে ২০২৬ নারী এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়েছে ভারত। তাদের ছুড়ে দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১১ রানেই গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে ভারতের ট্রফি সংখ্যা দাঁড়াল ৪-এ। এর আগে ওয়ানডে ফরম্যাটের চারটি আসরেই—২০০৪, ২০০৫/০৬, ২০০৬ ও ২০০৮ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।