শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 12, 2026
September 12, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

যৌথ মহড়ায় উত্তেজনা, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Published: September 12, 2026 at 01:05 PM
যৌথ মহড়ায় উত্তেজনা, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া


যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া জাপানের দিনের যৌথ সামুদ্রিক মহড়া শেষ হওয়ার একদিন পর নতুন করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকা ওনসান থেকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ন্যাশনাল সিকিউরিটি অফিস প্রতিরক্ষা মন্ত্রণালয়, জেসিএস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠক করেছে। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে নিবিড়ভাবে আদান-প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।