বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

সিপিএলের মিরাজের শিকার ৭ উইকেট

Published: September 12, 2026 at 01:04 PM
সিপিএলের মিরাজের শিকার ৭ উইকেট

  

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে নিলেই উইকেট পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। অভিষেক ম্যাচে ৩ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে আরও ভয়ংকর তিনি। দ্বিতীয় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে মিরাজ নিয়েছেন ৪ উইকেট। তাঁর ঘূর্ণিতে একে-একে ফিরলেন কলিন মানরো, নিকোলাস পুরান, জাইড গুলি ও সুনীল নারাইন। টানা দুই ম্যাচে এই বাংলাদেশি অফস্পিনারের শিকার এখন ৭ উইকেট। মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে বাংলাদেশের এই অফ স্পিনারের হাতে। মিরাজের দল গায়ানা ৯ ম্যাচে ৮ জয় নিয়ে ১৬ পয়েন্টে টেবিলের শীর্ষে। প্লে-অফের টিকিটও আগেই নিশ্চিত করেছে দলটি।