বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ১৬৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা: থাকবে আইপি ক্যামেরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি গোমস্তাপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনর গাড়ি ক্ষতিগ্রস্ত হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
Printed on: October 07, 2026
September 11, 2026
খেলাধুলা
খেলাধুলা

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের রাজত্ব

Published: September 11, 2026 at 01:01 PM
বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে  ১৩ বছরের রাজত্ব

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে দাপট ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। নরওয়ের বদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে নতুন মৌসুম শুরু করেছে বাভারিয়ানরা। এতে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার লিগ পর্বে নিজেদের মাঠে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করেছে বায়ার্ন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি বায়ার্ন। দ্বিতীয়ার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। ম্যাচের ৪৭তম মিনিটে জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যাওয়ার পর ৬১তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন।

৭৭তম মিনিটে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে বল জালে জড়ান আলফনসো ডেভিস। বাকি সময়ে বায়ার্ন সমর্থকেরা দেখেছে মাইকেল ওলিসের ব্যক্তিগত নৈপুণ্য। ৮৩তম মিনিটে নিজের প্রথম গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও জালে বল পাঠিয়ে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ঘরের মাঠে ৩৯ ম্যাচ অপরাজিত থাকল বায়ার্ন। এর আগে সবশেষ ২০১৩ সালের ডিসেম্বরে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ৩-২ গোলে হেরেছিল জার্মান জায়ান্টরা। সেই হারের পর থেকেই শুরু হয়েছে তাদের এই দুর্দান্ত যাত্রা। ৩৯ ম্যাচে ৩৭ জয়ের বিপরীতে দুটিতে পয়েন্ট ভাগ করেছে বায়ার্ন। পরিসংখ্যানভিত্তিক নেটওয়ার্ক স্কোয়াকার তথ্য অনুযায়ী, ১৩ বছর ধরে চলা এই অসাধারণ ধারায় আরও একটি জয়ের দেখা পেল বায়ার্ন। সেই সঙ্গে আলিয়াঞ্জ অ্যারেনা চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের জন্য যে কতটা শক্ত ঘাঁটি, সেটির আরেকটি প্রমাণ বদো/গ্লিমটের বিপক্ষে ৫-০ গোলের জয়।