শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
September 11, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

চীনে নোঙর করে থাকা জাহাজে আগুন, নিহত অন্তত ২৫

Published: September 11, 2026 at 12:40 PM
চীনে নোঙর করে থাকা জাহাজে আগুন, নিহত অন্তত ২৫

 

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন লাগার সময় ৪২ জন ছিলেন। গতকাল স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আগুন লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজ থেকে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।