দুবাই
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে
টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টসের সময় দুই দলের অধিনায়কের মুখেই ‘নতুন ম্যাচ’ হিসেবে ম্যাচটিকে নেওয়ার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত মাঠের খেলায় নিজেদের পুরোনো ও দাপুটে সাফল্যের
ধারা বজায় রেখে জয় তুলে নিয়েছে
হারমানপ্রীত কৌরের দল। এই নিয়ে টানা
দ্বিতীয়বারের মতো ফাইনালের ওঠার লড়াইয়ে ভারতের কাছে হেরে গেল নিগার সুলতানার দল।