চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করনীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গি'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিনসহ অন্যান্যরা। সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থাপনা, পরিস্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ নিদের্শনা প্রদান করা হয়। এছাড়া ডেঙ্গু সচেতনতায়, ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কার, লিফলেট বিতরণ, ব্যানার টাঙ্গানো, মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মসজিদের ইমাম ও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এলাকায় জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান হয়। জেলা প্রশাসক জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এটিকে বিপর্যয় বিবেচনায় চিকিৎসার পাশাপাশি ব্যাপক গণসচেতনা গড়ে তুলতে হবে। জরুরি পরিস্থিতির মতো ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
শিরোনাম
নাচোলে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২২ মামলার আসামী ‘ভটা’ চোরসহ ৩ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা
তিন দশকের ‘বিরোধ’, এবার এক মঞ্চে বিজয়-অজিত
‘ভেড়ার পাল’ বলে কারিনার বলিউডকে কটাক্ষ
রাজকীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার জর্জ ডেসমন্ড কামুরাসির
বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের রাজত্ব
মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইয়েমেনে হুতিদের সহায়তা করছে ইরানি সেনারা : যুক্তরাষ্ট্র
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দি, ত্রাণ বিতরণ শুরু
Printed on: September 11, 2026
September 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করনীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা
Sep 11, 2026
তিন দশকের ‘বিরোধ’, এবার এক মঞ্চে বিজয়-অজিত
Sep 11, 2026
‘ভেড়ার পাল’ বলে কারিনার বলিউডকে কটাক্ষ
Sep 11, 2026