- চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৫ দিনব্যাপী ‘গাইড গাইডার প্রশিক্ষণ কোর্স-২০২৬’ শেষ হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণী মহিলা সংসদ ভবনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জের কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— স্থানীয় কমিশনার ফারুকা বেগম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক তানজিমা বিনতে হান্নান। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণে গাইডিং কার্যক্রম পরিচালনা, নেতৃত্ব, শৃঙ্খলা ও বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডসের কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
শিরোনাম
নাচোলে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২২ মামলার আসামী ‘ভটা’ চোরসহ ৩ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা
তিন দশকের ‘বিরোধ’, এবার এক মঞ্চে বিজয়-অজিত
‘ভেড়ার পাল’ বলে কারিনার বলিউডকে কটাক্ষ
রাজকীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার জর্জ ডেসমন্ড কামুরাসির
বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের রাজত্ব
মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইয়েমেনে হুতিদের সহায়তা করছে ইরানি সেনারা : যুক্তরাষ্ট্র
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দি, ত্রাণ বিতরণ শুরু
Printed on: September 11, 2026
September 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ
শেষ হলো ৫ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ কোর্স
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা
Sep 11, 2026
তিন দশকের ‘বিরোধ’, এবার এক মঞ্চে বিজয়-অজিত
Sep 11, 2026
‘ভেড়ার পাল’ বলে কারিনার বলিউডকে কটাক্ষ
Sep 11, 2026