সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। মঙ্গলবার আন্তর্জাতিক ফিউচার্স মার্কেটে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৯৯ ডলারে পৌঁছেছে, যা যে কোনো মুহূর্তে ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। বাজার সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ফিউচার্স মার্কেটে মঙ্গলবার ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি সরাসরি ৯৯ ডলারে লেনদেন হতে দেখা যায়। এর আগে সোমবার কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দর ৯৮.০৬ ডলারে ওঠার পর দিন শেষে ৯৭ ডলারে স্থির হয়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের অক্টোবর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের ফিউচার্স চুক্তিমূল্য দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৯৪.৪৭ ডলারে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি শোধনাগারে আগুন ধরে যায় এবং নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম সীমিত করা হয়। এতে করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে নতুন করে বড় ধাক্কা লেগেছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 08, 2026
আন্তর্জাতিক
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026