বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 07, 2026
খেলাধুলা
খেলাধুলা

১৯ বছরেই ম্যানসিটি ছেড়ে সৌদি লিগে ফ্রান্সের ফরোয়ার্ড

Published: September 07, 2026 at 11:45 AM
১৯ বছরেই ম্যানসিটি ছেড়ে সৌদি লিগে ফ্রান্সের ফরোয়ার্ড

ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর একাডেমিতে বেড়ে ওঠার পর মাত্র ১৯ বছর বয়সেই সৌদি প্রো লিগে পাড়ি জমালেন ফ্রান্সের অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার মাহামাদু সাঙ্গারে। ম্যানচেস্টার সিটির বয়সভিত্তিক দল ছেড়ে সৌদি ক্লাব আল-কাদসিয়াহ এফসিতে যোগ দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। আল-কাদসিয়াহর সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেছেন সাঙ্গারে। তবে তার দলবদলের আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। দুই ক্লাবের সম্মতিতেই ট্রান্সফার ফি গোপন রাখা হয়েছে। সাঙ্গারের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল প্যারিস সেইন্ট-জার্মেইয়ের (পিএসজি) যুব দলে। সেখানে দুই মৌসুম কাটানোর পর তিনি যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে মূলত রিজার্ভ দল ও উয়েফা ইয়ুথ লিগে খেলেছেন তিনি। ম্যানচেস্টারে মাত্র এক মৌসুম কাটিয়েই এবার নতুন ঠিকানা বেছে নিলেন সৌদি আরব। সৌদি ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে বড় তারকাদের আগমন ঘটলেও সাধারণত ক্যারিয়ারের শেষ দিকে এসে খেলোয়াড়দের দেশটির লিগে যেতে দেখা যায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগে একের পর এক তারকা ফুটবলার নাম লেখান। সেই ধারার বাইরে গিয়ে ক্যারিয়ারের একেবারে শুরুতেই সৌদি আরবকে বেছে নেওয়া সাঙ্গারের সিদ্ধান্ত তাই বেশ আলোচিত। তরুণ প্রতিভা সংগ্রহে আল-কাদসিয়াহর আগ্রহেরও এটি আরেকটি উদাহরণ। চলতি গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকেই ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্সকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাবটি। প্রিমিয়ার লিগে গত মৌসুমে নজর কাড়া রেইন্ডার্সের দলবদলও ইউরোপীয় ফুটবলে বেশ চমক তৈরি করেছিল।