লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কফর রেমানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। এনএনএর তথ্য অনুযায়ী, সোমবার রাতে কফর রেমানে একটি তিনতলা আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নয়জন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া একই শহরে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুইজন নিহত হন। এনএনএ জানিয়েছে, নিহত দুজন ইসলামিক স্কাউট অ্যাসোসিয়েশনের প্যারামেডিক ছিলেন। তাদের নাম আলী শাহরুর ও হাদি ফারহাত।লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় দেইর আল-জাহরানি শহরের একটি ভবন খালি করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী আগে সতর্কবার্তা দিয়েছিল। সতর্কবার্তা জারির প্রায় ২২ মিনিট পর ইসরায়েলি যুদ্ধবিমান ভবনটি ধ্বংস করে। হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 07, 2026
আন্তর্জাতিক
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১১
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026