রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবার্ডিনো-বাল্কারিয়ায় ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে তুষারধস নেমে আসে। এ সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল ওই এলাকায় ছিল। তুষারধসে দলটির সদস্যরা আটকা পড়েন। জরুরি পরিষেবা জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের চেষ্টায় পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হন। তবে দলের আরও ছয়জনের অবস্থান সম্পর্কে তখনও নিশ্চিত হওয়া যায়নি। তারা আরও জানায়, তুষারধসের পরপরই শুরু হয় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান। এতে ৫০ জনের বেশি জরুরি কর্মী অংশ নেন। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতেও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 07, 2026
আন্তর্জাতিক
রাশিয়ার উত্তর ককেশাসে ভয়াবহ তুষারধস, ১১ পর্বতারোহী নিহত
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026