ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভ ও কোকো গফ। চিলির আলেজান্দ্রো তাবিলোকে ৬-২, ৭-৬(২) ও ৬-২ সেটে হারিয়েছেন জভেরেভে। আর স্পেনের ক্রিস্টিনা বুকসাকে ৬-৩, ৬-৪ সেটে হারান কোকো। এদিকে তিন সেটের এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বেলজিয়ামের এলিস মার্টেনসকে ৬-৩, ৩-৬ ও ৭-৫ সেটে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকা। আর ২০২২ সালের চ্যাম্পিয়ন ইগা শিয়াটেক এবং দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনা- উভয়েই সরাসরি সেটে জয় পেয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন। তবে দিনটা ছিল স্বাগতিক সমর্থকদের জন্য কিছুটা হতাশার। নবম বাছাই টেলর ফ্রিটজ দুই সেটে এগিয়ে থেকেও আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দোলোর কাছে ৩-৬, ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হেরে বিদায় নেন। এছাড়া নারী এককে সাবেক ফাইনালিস্ট ম্যাডিসন কিস ও আমান্ডা আনিসিমোভা নিজ নিজ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 06, 2026
খেলাধুলা
ইউএস ওপেনের শেষ ষোলোতে জভেরেভ ও কোকো
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026