বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 06, 2026
খেলাধুলা
খেলাধুলা

চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

Published: September 06, 2026 at 12:30 PM
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানও পাত্তা পায়নি। রিয়া-কণারা তাদের হারিয়েছে ৫-১ গোলে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন নুপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। এরপর রক্ষণ শক্ত করে পাকিস্তান। কিন্তু তাতেও বাংলাদেশের আক্রমণ থামেনি। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সারিকা রিমন। ৪১ মিনিটে পাকিস্তানের হয়ে একটি গোল শোধ দেন সারিকা। এক গোল হজম করেও ছন্দ হারায়নি বাংলাদেশ। ৪৩ মিনিটে কণা আক্তারের গোলে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের ব্যবধান ৫-১ করেন আইরিন আক্তার।