বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 06, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে পাচারকালে উদ্ধার ১৭ কোটি রুপির স্বর্ণ

Published: September 06, 2026 at 12:24 PM
ভারতে পাচারকালে উদ্ধার ১৭ কোটি রুপির স্বর্ণ

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আবারো উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে স্বর্ণ। বাংলাদেশের দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হালদারপাড়া বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১৭ কোটি রুপির বেশি অর্থমূল্যের স্বর্ণ। বিএসএফ সূত্র জানিয়েছে, রাতের অন্ধকারে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের উপর দিয়ে কাপড়ের মুড়িয়ে সোনার বিস্কুট ভারতের দিকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ওই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে বিষয়টি। তৎপর হয়ে ওই বাংলাদেশি দুষ্কৃতীকে ধাওয়া করে গ্রেপ্তার করে বিএসএফ জওয়ানরা। তার দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮৯টি সোনার বিস্কুট। যার মোট ওজন ১১ কেজি ২৮২ গ্রাম। ভারতে যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৩০০ রুপি।  মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সীমান্তে দ্বিতীয় দ্বিতীয়বার উদ্ধার হলো বিপুল পরিমাণে স্বর্ণ। এর আগে নদীয়া জেলার সীমান্তেই উদ্ধার হয় প্রায় ৩২ কোটি রুপির স্বর্ণ।