রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রবিবার ৬ সেপ্টেম্বর কিয়েভে পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর ইউক্রেনে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক সফর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কুশনার ও উইটকফ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলো কিয়েভে অনুষ্ঠিত হবে। মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাসমার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস এর আগে শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন এই দুই দূত। ইউক্রেনের প্রেসিডেন্ট রবিবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে একটি ‘গঠনমূলক’ আলোচনার জন্য কিয়েভ প্রস্তুত বলে জানিয়েছেন। দুই দূত কিয়েভে পৌঁছার আগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা যুদ্ধের অবসান ঘটাতে অত্যন্ত আগ্রহী। এখন শান্তি প্রয়োজন, নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। প্রয়োজন একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তিচুক্তি। আমরা আমাদের প্রস্তাবগুলো প্রস্তুত করে রেখেছি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 06, 2026
আন্তর্জাতিক
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026