ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর! একসাথে মাঠে দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দুই ফুটবলারকে একসাথে মাঠে নামানোর নেপথ্যে আছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। নিজের বিদায়ী ম্যাচে ফুটবলের দুই মহাতারকাকেই আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তেভেজের বিদায়ী ম্যাচের মঞ্চ হতে যাচ্ছে তার শৈশব ও ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ঠিকানা বোকা জুনিয়র্সের বিখ্যাত লা বোম্বোনেরাতে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, বোকা সভাপতি ও তেভেজের সাবেক সতীর্থ হুয়ান রোমান রিকেলমের সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্টেডিয়ামে বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন তেভেজ। রিকেলমে তাতে সম্মতি দিয়েছেন। ম্যাচটি ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা চলছে। সম্ভাব্য তারিখ হিসেবে ১২ বা ১৩ ডিসেম্বর কিংবা ১৯ বা ২০ ডিসেম্বর বিবেচনায় আছে। তবে বোকা জুনিয়র্সের মৌসুমের শেষ ভাগের সূচি বিবেচনা করেই চূড়ান্ত দিন ঠিক করা হবে। আর এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ, মেসি ও রোনালদো। তেভেজের ক্যারিয়ারের দুই ভিন্ন অধ্যায়ের সঙ্গী এই দুই মহাতারকা। মেসির সঙ্গে দীর্ঘ সময় আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন তেভেজ। বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো বড় মঞ্চে দুজনকে একই জার্সিতে দেখা গেছে। আর রোনালদোর সঙ্গে তেভেজের বন্ধন তৈরি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত একই আক্রমণভাগে খেলেছেন তারা। সেই সময়ে ইউনাইটেড টানা দুইবার প্রিমিয়ার লিগ, ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে। মেসি ও রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী হলেও তারা তেভেজের সাবেক সতীর্থ। নিজের শেষ ম্যাচের মঞ্চে তাদের এক করতে চান তেভেজ। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ জন সাবেক সতীর্থ, বন্ধু ও ক্যারিয়ারের সঙ্গে যুক্ত তারকাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তার। তেভেজের নিজের ক্যারিয়ারও এমন এক তারকা সমাবেশের জন্য যথেষ্ট বড়। বোকা জুনিয়র্স, করিন্থিয়ান্স, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো বড় বিখ্যাত সব ক্লাবে নিজের পদচিহ্ন রেখেছেন তিনি। বোকায় তিন দফায় খেলে ক্লাবটির হয়ে ২৭৯ ম্যাচে করেছেন ৯৪ গোল, জিতেছেন ১১টি শিরোপা। ২০২২ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে নামেন তেভেজ। কিন্তু বোকা সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ খেলা হয়নি তার। এবার সেই অপূর্ণতাই পূরণ করতে চান ৪২ বছর বয়সী এই আর্জেন্টাইন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 05, 2026
খেলাধুলা
এবার একসাথে খেলতে যাচ্ছেন মেসি-রোনালদো
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026