বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
রেলমন্ত্রীকে দিলেন চারটি ডিও লেটার : আন্তঃনগর ট্রেনসহ একগুচ্ছ দাবি জানালেন বুলবুল এমপি চাঁপাইনবাবগঞ্জে অসহায় দুই নারীর পাশে ওয়েল ফেয়ার ক্লাব অবৈধভাবে মাটি উত্তোলন : যৌথ অভিযানে ট্রাক্টর জব্দ জরিমানা নাচোলে চুরির মামলায় দুজন গ্রেপ্তার, টাকাসহ মালামাল উদ্ধার বিশ্ব বাজারে বাড়ল স্বর্ণের দাম, কমল রুপার ঈদ সামনে রেখে মার্কেটে বিপুল জাল টাকা ছড়িয়েছে একটি চক্র : ডিবি এনার্জি বাড়ানোর নামে আফ্রিকায় ছড়াচ্ছে ভারতীয় ‘জম্বি ড্রাগ’, প্রায় ৪০০ মরদেহ উদ্ধার ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৩৯.৩৬ শতাংশ ২১ মের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধে শ্রমমন্ত্রীর নির্দেশ শিবগঞ্জে ৪ বছর ধরে অকেজো নৌ অ্যাম্বুলেন্স
Printed on: May 14, 2026
May 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন; ২ শিক্ষক গ্রেপ্তার

Published: May 14, 2026 at 12:03 PM
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন; ২ শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই আল হিদায়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর নাজেরা বিভাগের শিক্ষার্থী ৯ বছরের শিশু নুর-ই-সাফিকে নির্মম নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ওই মাদ্রাসার ২ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ| গতকাল নির্যাতনের ওই  ঘটনা ঘটে| সাফি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মোমিনুল হকের ছেলে| গ্রেপ্তার শিক্ষকরা হলেন রাজশহীর গোদাগাড়ী উপজেলার দুধাই ইউনিয়নের দুধাই নন্দীপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে সাকির আলী ও  কাকনহাট মহাদেবপুর গ্রামের বদর আলীর ছেলে নাহিদ আলী| এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু সাফিকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে জেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে| অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবি করেছেন|


পুলিশ এবং মামলার বাদী ও সাফির মামা মোখলেসুর রহমানের সদর থানায়  দায়েরকৃত এজাহার সূত্রে  জানা গেছে, ইতিপূর্বেও সাফিকে ওই শিক্ষকরা গালিগালাজ করত| বিষয়টি জানতে পেরে অভিভাবকরা এ ব্যাপারে তাদের বারণ করেন| এতে শিক্ষক সাকির শিক্ষার্থী সাফির উপর ক্ষিপ্ত হয়| গতকাল সকালে অন্য শিক্ষার্থীদের সাথে  মাদ্রাসায় পড়াশোনার সময় সাকির হত্যার উদ্দেশ্যে কাঠের স্কেল দিয়ে সাফিকে কয়েকবার মারধর করে শ^াসরোধ করে গলাটিপে শূণ্যে তুলে ধরে  মেঝেতে আছাড় মারেন ও মাথায় আঘাত করেন| নির্যাতনকালে অপর শিক্ষক নাহিদ বিভিন্নভাবে সাকিরকে সহায়তা করেন| সাফি বাড়ি ফিরে ঘটনা জানালে পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন|


সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাফির মামা মোখলেসুর রহমানের ২ শিক্ষককে আসামী করে থানায় মামলা করেন| পুলিশ গতকাল দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করেন এবং আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়| এ ঘটনার মামলার তদন্ত চলছে বলেও জানান ওসি|