বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 05, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

অস্ত্র বিক্রি বন্ধের ইঙ্গিত: ইউক্রেনের সহায়তার অর্থ ইউরোপ থেকে ফেরত চান ট্রাম্প

Published: September 05, 2026 at 12:04 PM
অস্ত্র বিক্রি বন্ধের ইঙ্গিত: ইউক্রেনের সহায়তার অর্থ ইউরোপ থেকে ফেরত চান ট্রাম্প


ইউক্রেন ও ন্যাটোকে বিনা মূল্যে দেওয়া অর্থ ইউরোপেরই পরিশোধ করার কথা ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ইঙ্গিতও দিয়েছেন তিনি। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সহায়তা ও গোলাবারুদের অর্থ ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ফেরত চাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউক্রেন ও ন্যাটোকে যুক্তরাষ্ট্রের দেওয়া বিপুল অর্থের দায় ইউরোপের বহন করার কথা ছিল। একই পোস্টে তিনি মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ইঙ্গিত দেন।