বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 05, 2026
খেলাধুলা
খেলাধুলা

নতুন চোটে মাঠের বাইরে নেইমার

Published: September 05, 2026 at 12:03 PM
নতুন চোটে মাঠের বাইরে নেইমার

 

খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না নেইমার জুনিয়রের। নতুন করে বড় ধরনের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড। ডান ঊরুর ইনজুরির কারণে আগামী ৪ থেকে ৮ সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে কাটাতে হতে পারে বলে নিশ্চিত করেছে তার শৈশবের ক্লাব সান্তোস। গত বৃহস্পতিবার প্রকাশিত মেডিকেল রিপোর্ট অনুযায়ী, নেইমারের ডান ঊরুর ‘রেক্টাস ফেমোরিস’ পেশিতে ‘টাইপ ২বি’ মাত্রার চোট ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে এই চোট পান নেইমার।