শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 04, 2026
September 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

Published: September 04, 2026 at 01:35 PM
চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আনন্দ,উদ্দীপনা,উৎসব ও ধর্মীয় ভাবগার্ম্ভীযের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। আজ সকালে  জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের চরজোতপ্রতাপ দূর্গমাতা ঠাকুরানী মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ, সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উদযাপন পরিষদ সম্পাদক নারু গোপাল পাল, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন,জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সম্পাদক দিলীপ রায়, হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্ট আহব্বায়ক মহন্ত হালদার,পুজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব তরুন সাহা সহ অন্যান্যরা।

বক্তরা বলেন, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য,ন্যয় ও মানবতা প্রতিষ্ঠার বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আভির্ভাব। কাজেই জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয় বরং শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে।

সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  এতে রাধা-কৃষ্ণ  সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে  ভক্তরা অংশ নেন। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।  সেখানে  শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। দুপুরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়।

এদিকে, গোমস্তাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বেলা সাড়ে ১০ টায় শোভাযাত্রাটি রহনপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে রহনপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী শ্যামরায় মিলনী সনাতন সংঘ মন্দিরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি মনতোষ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, রহনপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মিটু চন্দ্র দাস, সদস্য রাজকুমার, সুশান্ত কুমারসহ অন্যরা।