বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 04, 2026
খেলাধুলা
খেলাধুলা

নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার

Published: September 04, 2026 at 11:01 AM
নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার

 

নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন এই বাঁহাতি ওপেনার। মিতালি রাজকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপ ২০২৬-এর ‘গ্রুপ এ’তে হংকংয়ের বিপক্ষে ম্যাচে মাইলফলকটি স্পর্শ করেন মান্ধানা। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩০৩তম ইনিংসে ব্যাট করতে নেমে মিতালির ১০ হাজার ৮৬৮ রান ছাড়িয়ে যান তিনি। একই সঙ্গে নিউজিল্যান্ডের সুজি বেটসের ১০ হাজার ৭৪০ রানও পেছনে ফেলেন ভারতীয় এই ব্যাটার। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মান্ধানার মোট রান এখন ১০ হাজার ৮৮০।