বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 03, 2026
September 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা মাকেণ্টাইল কো-অপারেটিভ ব্যাংকে অগ্নিকান্ড, বড় দূর্ঘটনা থেকে রক্ষা

Published: September 03, 2026 at 02:12 PM
চাঁপাইনবাবগঞ্জে ঢাকা মাকেণ্টাইল কো-অপারেটিভ ব্যাংকে অগ্নিকান্ড, বড় দূর্ঘটনা থেকে রক্ষা

চাঁপাইনবাবগঞ্জ  শহরে  দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড - ডিএমসিবি কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ দিবাগত রাত সোয়া ২টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে  ম্যাংগো টাওয়ার নামে বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত  সমবায় ভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়ে বৈদ্যূতিক গোলোযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তৎপরতা চালিয়ে  স্থানীয়দের সহায়তায়  প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে এড়ানো গেছে বড় দূর্ঘটনা।


সূত্রগুলো ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দ্বিতীয় তলাতেই ডিএমসিবি কার্যালয়ের পাশেই অবস্থিত রুপালী ব্যাংক লিমিটেডের  একটি শাখা কার্যালয়। ১০ তলা ওই ভবনে রয়েছে আরও বেশকিছু বানিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক  ফ্লাট। ভবনের দুপাশে লাগোয়া আরও দুটি বহুতল ভবন সহ পাশে ও পেছনে রয়েছে আরও কয়েকটি বাািনজ্যিক ও আবাসিক ভবন।  ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আসলে বড় দূর্ঘটনা ঘটতে পারত। ঘটনার সময়  ওইসব ভবন থেকে অনেকে সড়কে বেরিয়ে আসেন। তবে আবাসিক ফ্লাটগুলোতে অনেকেই ঘুমিয়ে ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার  হারুনুর রশীদ বলেন, ঝুঁকি বুঝেই দ্রুত বেশি ইউনিট কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ভবনের প্রধান গেট খুলে দিয়ে দোতলা থেকে মেশিনের সাহায্যে ধোঁয়া বের করে দেয়া হয়। অপরদিকে নীচ থেকে ও মই ব্যবহার করে ডিএমসিবি কার্যালয়ের জানালার কাঁচ ভেঙ্গে পানি দিয়ে ভেতরের আগুন নেভানো হয়। অগ্নিকান্ডের সময় প্রতিষ্ঠানের একজন গার্ড কার্যালয়ের ভেতরে ছিলেন। ফায়ার সার্ভিস কাজ শুরু করলে তিনি দরজা খুলে বেরিয়ে আসেন। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার কারণে বের হন নি। এ ঘটনায় আড়াইলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নষ্ট হয়েছে এসি, কম্পিউটার, আসবাবপত্র ও নথিপত্র।


ডিএমসিবি কার্যালয়ের কর্মকর্তা ইফতিখার নয়ন বলেন, সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমান নির্নয়ে সময় লাগবে। এসি থেকে দূর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ফরিদুজ্জামান বলেন, এসি থেকেই দূর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।