বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 03, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

নিউইয়র্কে ১ বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

Published: September 03, 2026 at 09:26 AM
নিউইয়র্কে ১ বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউইয়র্ক সিটির সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল ডিস্ট্রিক্টের এ সিদ্ধান্তের আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ছয় লাখ শিক্ষার্থী পড়বে। বুধবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ সিদ্ধান্তের কথা জানান। নতুন নীতির আওতায় স্কুলগুলোতে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি এআইভিত্তিক টুলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।মামদানি বলেন, শিশুদের স্বাভাবিক বিকাশের জন্য প্রযুক্তির চেয়ে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বিকাশ, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং নিজেরাই সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে গুরুত্ব দেওয়া উচিত।


তবে নিষেধাজ্ঞাটি সব শিক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও হাইস্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট ও অনুমোদিত পরিস্থিতিতে এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। একই সঙ্গে শিক্ষকরা পাঠ পরিকল্পনা, শ্রেণিকক্ষের প্রস্তুতি বা সময়সূচি তৈরির মতো দাপ্তরিক কাজে এআই ব্যবহার করতে পারবেন। নিউইয়র্কের এই সিদ্ধান্তের পর লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য স্কুল ডিস্ট্রিক্টও নিজেদের এআই ব্যবহারের নীতিমালা নতুন করে পর্যালোচনা করছে। তবে নিউইয়র্কের ঘোষণার বিষয়ে গুগ্‌ল, মাইক্রোসফট ও অ্যানথ্রপিকের মতো বড় এআই প্রতিষ্ঠান তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।


এর আগে ২০২২ সালে চ্যাটজিপিটি চালু হওয়ার পর নিউইয়র্কের সরকারি স্কুলগুলোতে এটি ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর মাইক্রোসফট জানিয়েছিল, নিউইয়র্কের সরকারি স্কুলগুলোতে নিজস্ব একটি এআই-চালিত ‘টিচিং অ্যাসিস্ট্যান্ট’ বা শিক্ষণ-সহকারী টুল চালু করা হয়েছিল।