চলতি গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় বিক্রি করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ ক্লাব চেলসি। একক কোনো ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি থেকে সর্বকালের সর্বোচ্চ ৪৪৮ মিলিয়ন ইউরো আয় করেছে লন্ডনের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা। জার্মানভিত্তিক ফুটবল পরিসংখ্যান সংস্থা ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ফুটবলে একক কোনো ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি থেকে এটিই সর্বোচ্চ আয়। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবটি গড়েছে নতুন বিশ্বরেকর্ড। চেলসির রেকর্ড আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দলবদল থেকে। বিশ্বকাপজয়ী এই তারকাকে দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার সিটির কাছে ১৪৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে চেলসি। এই দলবদল যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে। তবে এনজোই একমাত্র বড় বিক্রি নন। আন্দ্রে সান্তোস ৫৬.৩ মিলিয়ন ইউরো, নিকোলাস জ্যাকসন ৫৫.৫ মিলিয়ন এবং মার্ক কুকুরেইয়া ৫৫ মিলিয়ন ইউরোতে ক্লাব ছেড়েছেন। এছাড়া লিয়াম ডেলাপ ৫২ মিলিয়ন, ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গিয়েহি ১৫ মিলিয়ন ও তোসিন আদারাবিওয়ো ১১.৭ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছেন। মূলত উয়েফা ও প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম মেনে চলা এবং আয়-ব্যয়ের ভারসাম্য ধরে রাখার বাধ্যবাধকতা থেকেই বড় তারকাদের বিক্রির সিদ্ধান্ত নেয় চেলসি। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছেড়ে দিয়ে স্কোয়াড হালকা করার পাশাপাশি আর্থিক দিক থেকেও নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। খেলোয়াড় বিক্রিতে এমন রেকর্ড গড়ে চেলসি দেখিয়ে দিয়েছে, দলবদলের বাজারে শুধু বড় অঙ্কের খরচ নয়, বিক্রিও হতে পারে সাফল্যের বড় হাতিয়ার।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 03, 2026
খেলাধুলা
খেলোয়াড় বিক্রিতে চেলসির বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026