শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা মেসি রেশ কাটতে না কাটতেই অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর ধরে পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০ নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার চাঁপাইনবাবগঞ্জে ঢাকা মাকেণ্টাইল কো-অপারেটিভ ব্যাংকে অগ্নিকান্ড, বড় দূর্ঘটনা থেকে রক্ষা
Printed on: September 04, 2026
September 03, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল

Published: September 03, 2026 at 06:51 AM
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার ২ সেপ্টেম্বর হরমোজগান গভর্নরের কার্যালয় নিহত চারজনের পরিচয় প্রকাশ করে। তারা হলেন চার বছর বয়সী আমির আলী কারিমি, ১৬ বছর বয়সী মোহাম্মদ মালাহি, ৪৩ বছর বয়সী কোলসুম মালাহি এবং ৪৩ বছর বয়সী জারখাতুন তাহেরি। স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষের দাবি, হামলার সময় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়িটিও হামলার লক্ষ্যবস্তু হয়। ঘটনাস্থলের ভিডিও, ছবি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সরকারি বিভিন্ন প্রতিবেদনে কুহেস্তাকে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার চিত্র উঠে এসেছে। স্থানীয়দের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, শহরের উপকূলের কাছে একটি টেলিযোগাযোগ টাওয়ারে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এতে টাওয়ারটি ধ্বংস হয়ে যায়। কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেছেন, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে পাওয়া ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে কয়েকজন প্রতিরক্ষা বিশেষজ্ঞের ধারণা, সেখানে এজিএম-৮৪কে এসএলএএম-ইআর ক্ষেপণাস্ত্রের কোনো একটি সংস্করণ ব্যবহার করা হয়ে থাকতে পারে। বোয়িংয়ের তথ্য অনুযায়ী, এটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্ভুল নিশানার ক্রুজ ক্ষেপণাস্ত্র। বুধবার ধারণ করা ভিডিওতে দেখা যায়, যে ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল, সেটির ছাদে সরাসরি আঘাতের চিহ্ন রয়েছে। অন্যান্য ভিডিওতে ভবনটির ভেতরে ব্যাপক ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিত্রও দেখা গেছে। হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধ্বংসস্তূপের মধ্যে নারী ও শিশুদের জুতা পড়ে থাকতে দেখা গেছে। পাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, হামলায় তিনটি মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর একটি ভবনের ছাদ ভেদ করে মাটিতে প্রায় দেড় মিটার গভীর গর্ত তৈরি করে। হামলার শিকার ভবনটির মালিক আলী মালাহি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ভবনের ভেতরে থাকা সবাই বেসামরিক নাগরিক ছিলেন বলেও দাবি করেন তিনি। হাসপাতাল থেকে প্রচারিত রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে আহত শিশু ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়। হামলায় আহত এক তরুণ জানান, তারা বাড়িটির দিকে যাওয়ার সময় আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছিলেন। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে। হাসপাতালের বিছানায় থাকা ওই তরুণ বলেন, হামলায় অনেক শিশু ও নারী ভয়াবহভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা এক নারীও দাবি করেন, সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না। তার ভাষ্য, বাড়িটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে মনে হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তারা ঘটনাটি বিস্তারিতভাবে নথিভুক্ত করেছে। সংস্থাটি হামলার স্থান ও আহত শিশুদের কয়েকটি ছবিও প্রকাশ করেছে। পরে সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটরের কার্যালয়ে চিঠি দিয়ে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের মতে, ঘটনাটি একটি ‘গুরুতর’ হামলা এবং এর বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সূত্র: আল-জাজিরা