বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

Published: September 01, 2026 at 11:29 AM
লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সাদা-আকাশি জার্সিতে দেশের হয়ে সর্বোচ্চ গোল, সর্বাধিক অ্যাসিস্ট ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে বিদায় নিয়েছেন তিনি। মেসির বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সতীর্থরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন বার্তা দিচ্ছেন তাঁরা। আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসও প্রিয় অধিনায়কের বিদায়ে লিখেছেন বিশেষ বার্তা। লিসান্দ্রো জানান, মেসির বিদায়ের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তবে তাঁর বিদায়কে ‘রাজকীয়’ বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লিসান্দ্রো লেখেন, ‘সত্যি বলতে ভীষণ মন খারাপ লাগছে। এই ধরনের বিদায়ের জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। তবে হৃদয়ের গভীর থেকে বলছি, ধন্যবাদ! তুমি আমার কাছে তো বটেই, পুরো বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত। মাঠে যেমন জয়ী, জীবনেও তেমনি সফল।’ মেসির সঙ্গে একই দলে খেলতে পারার গর্বের কথাও জানিয়েছেন ‘দ্য বুচার’খ্যাত এই ডিফেন্ডার। নিজের কন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার মেয়ে ভবিষ্যতে অত্যন্ত গর্ব বোধ করবে যে, তার বাবা এত অসাধারণ একজন মানুষের সঙ্গে একই দলে খেলেছে।’


সবশেষে মেসিকে ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে অভিহিত করে লিসান্দ্রো লিখেছেন, ‘তুমি ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট। ফুটবলের কথা বললে সত্যি বলতে তোমার সঙ্গে অন্য কারও কোনো তুলনা হতে পারে না। তোমাকে অনেক অনেক ভালোবাসি।’ বিদায়ী বার্তায় মেসি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের দুই দিন পরই তিনি অবসরের খসড়া বিবৃতি তৈরি করে রেখেছিলেন। তবে এই মাসের শুরুতে তাঁর বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির মৃত্যুর পরই তিনি সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।