মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর? প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি ভিয়েনার জাদুঘর থেকে ৪৯ কোটি টাকার হীরার হার চুরি নতুন গ্রহের সন্ধানে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার সর্বাধুনিক টেলিস্কোপ মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’ ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিকল না দ্বিতীয় সংসারও, বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা রাজ-সাবিলার নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ ‘এই পরিণত বোধটা তখন থাকলে আমরা আলাদা হতাম না’
Printed on: September 01, 2026
September 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

Published: September 01, 2026 at 11:28 AM
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। হাতে লেখা এক চিঠি ইনস্টাগ্রামে পোস্ট করে সোমবার অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজের অবসর নিয়ে মেসি লিখেন, ‘অবসর অনেক চিন্তা-ভাবনা করার পর সবাইকে জানাতে চাই যে, আমি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’ গত ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে মেসির আর্জেন্টিনা। মেসি আরও লিখেছেন, ‘এটা এমন এক সিদ্ধান্ত, যা কষ্ট দিয়েছে এবং এখনও অনেক কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে। আমি শপথ করে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি, শুধু এই শেষ কয়েক বছরে নয়, যখন আমরা সবকিছু জিতেছি, তার আগ থেকেও এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি।’


‘সময় খুব বেশি বাকি নেই, একের পর এক অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আর এটি এমন একটি অধ্যায়, যার সমাপ্তি আমাকে অনেক কষ্ট দিচ্ছে। জাতীয় দলে থাকাটা আমি ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময়ই ভালোবাসব। আমি আমার সবটুকু দিয়ে দিয়েছি। আমার আর দেওয়ার মতো কিছু নেই। পাশাপাশি, আমার পেছনে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।’ ‘গত ২০ বছরে আপনাদের কাছ থেকে পাওয়া সব ভালোবাসার জন্য ধন্যবাদ। জাতীয় দলের ভেতর থেকে আপনাদের কণ্ঠ, আমি অনেক মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাব- সুখে-দুঃখে, আগের চেয়েও বেশি।’


‘সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। এই সুন্দর, তবে কঠিন যাত্রায় আমার সঙ্গে থাকার জন্যও তাদের ধন্যবাদ। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ হয়েছে, তাদের প্রত্যেককেও ধন্যবাদ। আমি সঙ্গে করে অসংখ্য অবিস্মরণীয় স্মৃতি ও মুহূর্ত নিয়ে যাচ্ছি।’ ‘আমি এমন শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের কিছু স্বপ্নের মতো মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে সবকিছু অনুভব করা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আমি আপনাদের সবাইকে ভালোবাসি!


আর্জেন্টাইন হিসেবে আমাকে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

আর্জেন্টিনা এগিয়ে চলো!’

চিঠির শেষে মেসি আরও জানান, ‘আমি এই কথাগুলো লিখেছিলাম ২১ জুলাই, বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর। আমার বাবার ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’ গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা যান।


২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। দেশের জার্সিতে ২০৭ ম্যাচ খেলে ১১ হ্যাটট্রিকে ১২৫টি গোল করেছেন মেসি। ২০২২ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয় কে আর্জেন্টিনা। ২০১৪ সালেও মেসির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হারে মেসির দল। মেসির নেতৃত্বেই ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ে ২৮ বছরের খরা কাটে আর্জেন্টিনার। ২০২৪ সালে আবারও কোপায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। চলতি বছরের বিশ্বকাপ ফাইনাল দেশের হয়ে মেসির শেষ ম্যাচ হয়ে থাকল।