মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর? প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি ভিয়েনার জাদুঘর থেকে ৪৯ কোটি টাকার হীরার হার চুরি নতুন গ্রহের সন্ধানে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার সর্বাধুনিক টেলিস্কোপ মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’ ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিকল না দ্বিতীয় সংসারও, বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা রাজ-সাবিলার নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ ‘এই পরিণত বোধটা তখন থাকলে আমরা আলাদা হতাম না’
Printed on: September 01, 2026
September 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

Published: September 01, 2026 at 11:26 AM
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি। একই সঙ্গে ব্যাটার ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারের। আজ মেয়েদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে তিন ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। এর ফলে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৭তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন রাবেয়া খান, ২০তম স্থানে। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করার পথে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন নাহিদা আক্তার। অন্যদের অবনতির কারণে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন সুলতানা খাতুন। এই তালিকার শীর্ষে আগের মতোই ভারতের শ্রী চারানি।


ইন্দোনেশিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৪২ বলে একটি ছক্কা ও দুটি চারে ৪০ রান করেন সোবহানা। এর ফলে এক ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম স্থানে উঠেছেন তিনি।

স্বর্ণাও পেয়েছেন দ্বিমুখী উন্নতি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে একটি ছক্কা ও তিনটি চারে অপরাজিত ৩১ রান করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৫৪তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে আছেন স্বর্ণা। এই তালিকার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০ রান করা নিগার দুই ধাপ পিছিয়ে ২২তম স্থানে নেমেছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। এদিকে র‍্যাঙ্কিংয়ের তিন বিভাগেই ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই ষষ্ঠ স্থানে আছেন তিনি। ওই ম্যাচে ১ উইকেট নেওয়ায় বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছেন আতাপাত্তু। সেখানে তাঁর রেটিং পয়েন্ট ৫২২। অলরাউন্ডারদের তালিকায় ৪০৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার এই তারকা।