মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নাচোল ইউএনও’র বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য, ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি - ১ দিনে ৯০ জন আক্রান্ত ; আগামীকাল জরুরি সভা দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর? প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি ভিয়েনার জাদুঘর থেকে ৪৯ কোটি টাকার হীরার হার চুরি নতুন গ্রহের সন্ধানে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার সর্বাধুনিক টেলিস্কোপ মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’ ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিকল না দ্বিতীয় সংসারও, বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা
Printed on: September 01, 2026
August 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শহরের ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম পরিদর্শন

Published: August 31, 2026 at 02:12 PM
শহরের ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। আজ তিনি ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কাউটদের নিয়মিত মিটিং, কার্যক্রম পরিচালনা, বিভিন্ন ধরনের রেজিস্টার সংরক্ষণ, সদস্যদের উপস্থিতি, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমসহ সার্বিক বিষয় পর্যালোচনা করেন। পাশাপাশি স্কাউট কার্যক্রম আরো গতিশীল ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন— জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, এএলটি সদস্য কে.এ.এম. মাহফুজুর রহমান এবং রোভার মামুনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও স্কাউট সদস্যরা।

পরিদর্শনকালে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত মিটিং ও কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় রেজিস্টারসহ সাংগঠনিক নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং স্কাউটিং কার্যক্রম সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।