মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নাচোল ইউএনও’র বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য, ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি - ১ দিনে ৯০ জন আক্রান্ত ; আগামীকাল জরুরি সভা দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর? প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি ভিয়েনার জাদুঘর থেকে ৪৯ কোটি টাকার হীরার হার চুরি নতুন গ্রহের সন্ধানে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার সর্বাধুনিক টেলিস্কোপ মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’ ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিকল না দ্বিতীয় সংসারও, বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা
Printed on: September 01, 2026
August 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ১-১ গোলে ড্র

Published: August 31, 2026 at 02:12 PM
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ১-১ গোলে ড্র


চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। আজ বিকেলে জেলাশহরের নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় সদর উপজেলা ও গোমস্তাপুর উপজেলা দল। পুরো সময় ধরে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যায়। খেলার প্রথমার্ধে প্রলয়ের করা ১-০ গোলে গোমস্তাপুর উপজেলা দল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের খেলায় সদর উপজেলা দলের আহাদ আলীর করা গোলে সমতা আনে। ফলে খেলাটি ১-১ গোলে ড্র হয়। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়। ম্যাচ সেরার পুরস্কারটি পান সদর উপজেলা দলের শিপন আলী। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং ম্যাচ সেরার পুরস্কারটি তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নমান্টের পৃষ্ঠপোষকতা করছে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’।

আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।