মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নাচোল ইউএনও’র বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য, ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি - ১ দিনে ৯০ জন আক্রান্ত ; আগামীকাল জরুরি সভা দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর? প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি ভিয়েনার জাদুঘর থেকে ৪৯ কোটি টাকার হীরার হার চুরি নতুন গ্রহের সন্ধানে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার সর্বাধুনিক টেলিস্কোপ মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’ ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিকল না দ্বিতীয় সংসারও, বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা
Printed on: September 01, 2026
August 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে চালকের মৃত্যু

Published: August 31, 2026 at 02:11 PM
চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে চালকের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি অটোরিক্সা গ্যারেজে  ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে এ অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি নাটোর সদর উপজেলার পালপাড়া গ্রামের মনির মোল্লার ছেলে বাদশাহ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মিয়াসাহেবপাড়া গ্রামে শ্বশুড়বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে  ভারী বৃষ্টির পরপরই শহরের বিশ্বরোড মোড় এলাকায় গ্যারেজে অটোরিক্সা চার্জের সময় অসাবধানতাবশত: ডান হাতের কবজি বিদ্যূতের তারের সাথে লেগে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদশাহ। এ সময় কবজি পুড়ে যায়। পরে তাঁকে গ্যারেজের লোকজন উদ্ধার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ আজ দুপুরে বাদশার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়ের সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।