মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নাচোল ইউএনও’র বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য, ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি - ১ দিনে ৯০ জন আক্রান্ত ; আগামীকাল জরুরি সভা দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর? প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি ভিয়েনার জাদুঘর থেকে ৪৯ কোটি টাকার হীরার হার চুরি নতুন গ্রহের সন্ধানে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার সর্বাধুনিক টেলিস্কোপ মহাসাগরে চিরতরে হারিয়ে গেল অ্যান্টার্কটিকার ভাসমান ‘বরফ-দ্বীপ’ ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিকল না দ্বিতীয় সংসারও, বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা
Printed on: September 01, 2026
August 31, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম

Published: August 31, 2026 at 10:23 AM
বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্লো ওভার রেট নিয়ে কড়াকড়ি নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবার বোলারদের জন্য চ্যালেঞ্জ আরও বাড়িয়েছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। আগামী আসর থেকে নির্ধারিত পাওয়ার প্লের বাইরে অতিরিক্ত পাওয়ার প্লের সুবিধা পেতে পারেন ব্যাটাররা। পুরুষ ও নারীদের বিগ ব্যাশে স্লো ওভার রেটের ক্ষেত্রে নতুন নিয়ম আসছে। এই নিয়মের ফলে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে না পারলে, বাকি ওভারগুলো পাওয়ার প্লের মতো করে বৃত্তের বাইরে মাত্র দুজন করে ফিল্ডার নিয়ে করতে হবে। গত কয়েক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, নির্ধারিত ২০ ওভার করার জন্য ছেলেদের বিগ ব্যাশে ৮৪ মিনিট ও মেয়েদের বিগ ব্যাশে বেধে দেওয়া হয় ৭৮ মিনিট ৪৫ সেকেন্ড সময়।  এখন সামনের মৌসুম থেকে এই ৮৪ ও ৭৪ মিনিট ৪৫ সেকেন্ড পেরিয়ে যাওয়া মাত্রই বৃত্তের ভেতরে নিয়ে আসতে হবে বেশিরভাগ ফিল্ডার। পাওয়ার প্লের নিয়মের মতো, ওই সময় বৃত্তের বাইরে থাকতে পারবেন শুধু দুজন ফিল্ডার। স্লো ওভার রেট মোকাবিলা করার জন্য ম্যাচের মাঝে শাস্তির নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে। তবে সেটি হলো, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে, বৃত্তের ভেতরে নিয়ে আসতে হয় একজন বাড়তি ফিল্ডার।


সেই নিয়মেরই আরেকটু কড়াকড়ি করে সরাসরি পাওয়ার প্লে সিস্টেম শুরু করতে চলেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।  যার ফলে এই নতুন নিয়মে এখন শুরুতে ৪ ওভার পাওয়ার প্লে, ইনিংসের যে কোনো সময় ২ ওভার পাওয়ার সার্জের পাশাপাশি আরও বাড়তি ওভারেও পাওয়ার প্লের মতো খেলার সুযোগ পেতে পারেন ব্যাটাররা। তবে ফিল্ডিং দলের জন্য স্বস্তির খবরও রাখা হচ্ছে। ম্যাচ চলাকালেই শাস্তি বাড়িয়ে দেওয়ায় সামনের বিগ ব্যাশ থেকে আর স্লো ওভার রেটের জন্য ম্যাচের পর জরিমানা বা অন্য কোনো শাস্তির বিধান আর রাখা হবে না।