রবিবার ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 30, 2026
August 30, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

থাইল্যান্ডের ভিসায় নতুন দুই শর্ত ৩১ আগস্ট থেকে কার্যকর

Published: August 30, 2026 at 12:03 PM
থাইল্যান্ডের ভিসায় নতুন দুই শর্ত ৩১ আগস্ট থেকে কার্যকর

থাইল্যান্ডের ভিসায় পুলিশ ক্লিয়ারেন্সসহ যুক্ত হচ্ছে দুই শর্ত থাইল্যান্ডের ভিসা আবেদনে আগামীকাল সোমবার (৩১ আগস্ট) থেকে নতুন দুই শর্ত যুক্ত হচ্ছে। ঢাকার থাইল্যান্ডের দূতাবাস জানিয়েছে, ৩১ আগস্ট থেকে ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনকারীদের জন্য অতিরিক্ত কিছু নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে জমা দিতে হবে-

১. যে দেশ থেকে ভিসার আবেদন করা হচ্ছে, সেই দেশের স্থায়ী বসবাসের প্রমাণপত্র। ২. আবেদনকারীর নিজ দেশের অথবা স্থায়ী বসবাসের দেশের ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা কোনো অপরাধমূলক রেকর্ড নেই-এমন সরকারি নথি। এ নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে। কর্তৃপক্ষ আবেদনকারীদের ভিসার আবেদন জমা দেওয়ার আগে সম্পূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা যাচাই করার পরামর্শ দিয়েছে। ডিটিভি ভিসার আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহার করতে বলা হয়েছে।