বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 30, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা কেন বাড়াল রাশিয়া

Published: August 30, 2026 at 11:56 AM
ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা কেন বাড়াল রাশিয়া

ডিজেলসহ কয়েক ধরনের জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে রাশিয়া। শনিবার (২৯ আগস্ট) দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ডিজেল, সামুদ্রিক জ্বালানি ও গ্যাস অয়েল। রাশিয়ার স্থানীয় উৎপাদকদের এসব জ্বালানি রপ্তানিতেও নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগে আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ আগামী সোমবার শেষ হওয়ার কথা ছিল। রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই রপ্তানি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ড্রোন হামলায় উৎপাদন ব্যাহত হয়েছে। এতে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এদিকে রাশিয়া আরও কিছু জ্বালানি পণ্য রপ্তানিতে দীর্ঘমেয়াদি বিধিনিষেধ বজায় রেখেছে। ফলে নতুন করে ডিজেল রপ্তানি সীমিত করায় আন্তর্জাতিক বাজারে রুশ ডিজেলের সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।